বুধবার ২১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ফের চালু হচ্ছে ডিভি লটারি, ১ নভেম্বর থেকে আবেদন শুরু ২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে টাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান: মুম্বাই পুলিশ চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৫ দিনের শারদীয় দুর্গোৎসব; মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর রাজশাহীতে পরিত্যক্ত বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার বারী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে সমাপনপর্ব রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, কি খাবেন পুরো ডিম নাকি শুধু সাদা অংশ? ফেসবুকের ‘রিচ’ মেট্রিক বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, আসছে ‘ভিউয়ারস’
Printed on: October 21, 2026
October 21, 2026
জাতীয়
জাতীয়

একদিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

Published: October 21, 2026 at 10:09 AM
একদিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৭ জন মারা গেছেন। আর ১৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জন মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৬ হাজার ৯৯০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর দিনে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০ জন।