রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
October 20, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Published: October 20, 2026 at 11:53 AM
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ হাজার ২৫৯ জন শনাক্ত হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২১৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪২ জন।


গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ১৯৯ জন। এছাড়া, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।