রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
October 20, 2026
জাতীয়
জাতীয়

অনলাইনে ভোটার নিবন্ধনের পর আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল

Published: October 20, 2026 at 10:58 AM
অনলাইনে ভোটার নিবন্ধনের পর আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল

ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) না দিলে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সিস্টেম ম্যানেজারকে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের জন্য অনলাইন আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী বায়োমেট্রিক দিতে না আসলে একটি নির্দিষ্ট সময় পর আবেদনটি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করতে হবে।


এদিকে ২০১২ সাল থেকে মাঠপর্যায়ের অফিসসমূহে সংরক্ষিত স্ক্যান ও আপলোডকৃত ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এবং গোডাউনে রক্ষিত অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য দ্রব্যাদি ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে, ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত সংরক্ষিত ফরম-২ পূর্বের ন্যায় অফিসে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির ক্ষেত্রে তা মণ্ড তৈরিতে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি মহাপরিচালককে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।