জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, সার্ভারের পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানেও মিলছে এমন তথ্য জানার পর এমন হুঁশিয়ারি দিয়েছে কমিশন। ইসি সচিব আখতার আহমেদ এক চিঠিতে কর্মকর্তাদের বলেছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত User ID ও Password কারও সাথে শেয়ার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে মর্মে নির্দেশনা জারি করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম গতিশিল করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে হবে।
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
October 20, 2026
জাতীয়
এনআইডি সার্ভারের পাসওয়ার্ড শেয়ারে শাস্তির হুঁশিয়ারি ইসির
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026