সোমবার ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় মহাষ্টমী উদ্‌যাপন চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা বিচ্ছেদের পর নতুন ছবিতে ধরা দিলেন শেহতাজ চীনের প্রত্যন্ত তৃণভূমিতে এআইয়ের বিশাল কম্পিউটিং কেন্দ্র, বদলে যাচ্ছে অর্থনীতি জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে সাফাই ভেনেজুয়েলার বিরোধী জোটের নেতা হিসেবে মাচাদোর প্রতি ফের সমর্থন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনে মাউশির নির্দেশ, সময়সীমা ১৯ নভেম্বর
Printed on: October 19, 2026
October 19, 2026
জাতীয়
জাতীয়

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনে মাউশির নির্দেশ, সময়সীমা ১৯ নভেম্বর

Published: October 19, 2026 at 02:17 PM
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনে মাউশির নির্দেশ, সময়সীমা ১৯ নভেম্বর

২০২৬-২৭ অর্থবছরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে।

মাউশির কলেজ ও প্রশাসন শাখার নির্দেশনা অনুযায়ী, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সফটওয়্যারে নির্ভুলভাবে তথ্য এন্ট্রি ও সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ব্যাংক হিসাবসংক্রান্ত ত্রুটির কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ ফেরত এসেছে, তাদের তথ্যও সংশোধন করতে হবে।

এ জন্য নির্ধারিত এমআইএস সফটওয়্যারের ঠিকানা: https://scholarship.dshe.gov.bd/DSHE-MIS/login। যেসব শিক্ষার্থীর তথ্য আগে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্যও নতুন করে অন্তর্ভুক্ত করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক বা শাখার নাম, রাউটিং নম্বর কিংবা হিসাব নম্বরে ভুল এবং ব্যাংক হিসাব নিষ্ক্রিয় থাকার কারণে অনেক শিক্ষার্থীর বৃত্তির অর্থ বাউন্স হয়েছে। এসব শিক্ষার্থীর ব্যাংকসংক্রান্ত তথ্য সংশোধনের পাশাপাশি হিসাব সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে বৃত্তির অর্থ যথাযথভাবে পাঠানো সম্ভব হয়।

বৃত্তির তথ্য নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধন নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের দুজন শিক্ষককে এ কাজের দায়িত্ব দিতে বলা হয়েছে। তথ্য এন্ট্রি বা সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ভার নিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রি ও সংশোধন সম্পন্ন করার মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।