সোমবার ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় মহাষ্টমী উদ্‌যাপন চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা বিচ্ছেদের পর নতুন ছবিতে ধরা দিলেন শেহতাজ চীনের প্রত্যন্ত তৃণভূমিতে এআইয়ের বিশাল কম্পিউটিং কেন্দ্র, বদলে যাচ্ছে অর্থনীতি জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে সাফাই ভেনেজুয়েলার বিরোধী জোটের নেতা হিসেবে মাচাদোর প্রতি ফের সমর্থন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনে মাউশির নির্দেশ, সময়সীমা ১৯ নভেম্বর
Printed on: October 19, 2026
October 19, 2026
জাতীয়
জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নতুন পরিচালক নিয়োগ

Published: October 19, 2026 at 02:13 PM
ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নতুন পরিচালক নিয়োগ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় রাজশাহী, বান্দরবান ও হালুয়াঘাটের তিনটি প্রতিষ্ঠানে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাঞ্চন সিংহ। বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নতুন পরিচালক হয়েছেন চ থুই ফ্রু। অন্যদিকে, হালুয়াঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভ্রা পাস্ত্রা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনজনকেই এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের এ নিয়োগের মধ্য দিয়ে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় নতুন নেতৃত্ব যুক্ত হলো।