দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৬ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৩১৯ শিশু। রবিবার ১৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ২৫৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৯২ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০৪ শিশু। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ১২২ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
শিরোনাম
গোমস্তাপুরে ভটভটির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
নাচোলে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গুতে ৬ জনের মৃ*ত্যু হাসপাতালে ভর্তি ২০৮৮
ইরানের প্রতিরক্ষায় নতুন নেতৃত্ব
নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২ হুথিদের হামলার দাবি নাকচ জোটের
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯ আটক ১৪
মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
পূজায় পাতে রাখুন মজাদার ডাল ভেজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে ভটভটির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
Oct 18, 2026
নাচোলে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Oct 18, 2026
গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 18, 2026
ডেঙ্গুতে ৬ জনের মৃ*ত্যু হাসপাতালে ভর্তি ২০৮৮
Oct 18, 2026
ইরানের প্রতিরক্ষায় নতুন নেতৃত্ব
Oct 18, 2026