শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 16, 2026
জাতীয়
জাতীয়

শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠীপুজা

Published: October 16, 2026 at 12:44 PM
শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠীপুজা


ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক ও কাঁসর। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভ ছড়িয়ে পড়েছে। বাহারি আলোকসজ্জায় উজ্জ্বল দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের প্রতিমা। আজ সন্ধ্যায় পুজোর মধ্যে হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায়। বিদায় নেবেন নৌকায়। আগামী বুধবার বিজয়া দশমী পর্যন্ত ৬ দিন ঢাকঢোল ও কাঁসরের বাদ্যে মুখর থাকবে পূজামণ্ডপগুলো।