শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 16, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১,১৮১ জন

Published: October 16, 2026 at 12:43 PM
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১,১৮১ জন


এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গতকাল সকাল ৮টা থেকে আজর সকাল ৮টা পর্যন্ত আরও ৪ জনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৩৫ জনের মৃত্যু হলো। আজ স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই সময়ে হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন।