শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 16, 2026
জাতীয়
জাতীয়

দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন

Published: October 16, 2026 at 12:42 PM
দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন

 

দুর্গাপূজায় সারা দেশের দুই হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সকালে বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, সীমান্তবর্তী ১ হাজার ৪২৫টি মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও বিশেষ মনিটরিং সেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক খবর ছড়ানোর আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে বাহিনীটি।