শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 16, 2026
জাতীয়
জাতীয়

দুর্গাপূজায় কোস্ট গার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন

Published: October 16, 2026 at 12:41 PM
দুর্গাপূজায় কোস্ট গার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন

 

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান বলেছেন, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আজ সকালে মিরপুর কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গাপূজায় ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় এলাকাসহ মোট ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। এ সময় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের কথাও জানান তিনি।