রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
October 14, 2026
জাতীয়
জাতীয়

নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

Published: October 14, 2026 at 11:11 AM
নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ৯ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। আজ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৯ নভেম্বর (২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) রোজ সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ খ্রিষ্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন।


রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। একইসঙ্গে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য এটি সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।