মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগেঞ্জে ভ্রাম্যমাণ আদালত : ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত জানুয়ারির মধ্যে নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু হবে : উপাচার্য সফিকুল বারী চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ টি মন্ডপে দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে দূর্গপুজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম টানা ৮ দিন বন্ধ ৬০ এর পর সুস্থ থাকতে যেসব খাবার এড়িয়ে চলবেন ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা? পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’
Printed on: October 13, 2026
October 13, 2026
জাতীয়
জাতীয়

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

Published: October 13, 2026 at 01:48 PM
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধি-নিষেধের কারণে এখন পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের পাশাপাশি ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী ছয়টি এয়ারলাইন্সের ফ্লাইটও এ পরিস্থিতির প্রভাব পড়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের চারটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।


অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে ১০টি এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী প্রভাবিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।