এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। আজ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যে কোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।
শিরোনাম
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ
আবারো শতাধিক ছাড়াল একদিনে ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
জেলা হাসপাতালে ১২০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিল এরফান গ্রুপ
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি’
চলতি মাসেই হতে পারে এইচএসসির ফল প্রকাশ
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
দীর্ঘ ১৫ বছর পর ফিরছে দ্য ডার্টি পিকচার ২’
মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় তেলের দাম ছাড়াল ১০৬ ডলার
সর্বশেষ খবর
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ
Oct 12, 2026
আবারো শতাধিক ছাড়াল একদিনে ডেঙ্গু আক্রান্ত
Oct 12, 2026
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Oct 12, 2026