সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 12, 2026
October 12, 2026
জাতীয়
জাতীয়

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

Published: October 12, 2026 at 01:18 PM
ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ


আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। যা পাঁচ ধাপে শেষ হবে ২৭ মে। আজ বৈঠক শেষে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এরপর ২৯ এপ্রিল এবং ১৩ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ও চতুর্থ ধাপ। ২৭ মে পঞ্চম ধাপে শেষ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।