সারাদেশে
গত ২৪ ঘণ্টায় হামের
উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত
হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৬৯
জন আক্রান্ত হয়েছে। আজ স্বাস্থ্য
অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত নিশ্চিত
হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে, হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০
জন মারা গেছে। নিশ্চিত হামে ২২ হাজার ৫৭৩
জন আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক হামে ২ লাখ ৬
হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৩
হাজার ২২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৫
হাজার ৬৫৫ জন।