রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 25, 2026
October 12, 2026
জাতীয়
জাতীয়

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব, ১০ টাকা ফি

Published: October 12, 2026 at 01:10 PM
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব, ১০ টাকা ফি

 

মোবাইল ফোনে ‘ইমার্জেন্সি ব্যালান্স’ সর্বোচ্চ সীমা ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যা বর্তমানে ২০০ টাকা আছে। তবে প্রস্তাব অনুযায়ী, ইমার্জেন্সি ব্যালান্সের সীমা ৫০০ টাকার সঙ্গে যুক্ত হবে ১০ টাকা সেবা ফি ও তার ওপর কর। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবের পক্ষে ‘গ্রাহকরা বেশি দামের প্যাকেজ কিনতে পারবেন’ এমন যুক্তি দিয়েছে অপারেটরগুলো। বিটিআরসির নথিপত্র বলছে, ২০১৯ সাল থেকে দেশের চার মোবাইল অপারেটর ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দিয়ে আসছে। এর মধ্যে ১০ টাকা পর্যন্ত ব্যালান্স নিতে কোনো চার্জ দিতে হয় না। তবে এর বেশি অঙ্কের জন্য ২ টাকা ৭৮ পয়সা থেকে প্রায় ৭ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়।