২০২৬
সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল ও
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যষ্টিক অর্থনীতির ভূমিকা নিয়ে গবেষণার করার স্বীকৃতি হিসেবে তাঁরা এ পুরস্কার পেয়েছেন।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ
বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪ টায় এ
ঘোষণা দেয়। অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের পুরস্কার’। এ বছর
নোবেল পুরস্কারের সর্বশেষ ঘোষণা ছিল এটি। বিজয়ীরা পাবেন ১ কোটি ২০
লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১২
লাখ মার্কিন ডলার।