সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 12, 2026
October 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা

Published: October 12, 2026 at 02:34 PM
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা


চাঁপাইনবাবগঞ্জে নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বেলেপুকুরস্থ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে কর্মাশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডভোকেসি) মোফাখখার মোর্শেদ খান চৌধুরী ও প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম।

কর্মশালায় উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান। 

সূচনা বক্তব্য দেন— প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক হাসিব হোসেন। সভা সঞ্চালনা করেন— স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।


জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আবদুল ওয়াহেদ, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সদস্য মোস্তাক হোসেন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি তানজিলা খাতুন, স্বাস্থ্য প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ ফোরামের সদস্যবৃন্দ এবং প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।


পরে একই স্থানে জেলা স্বাস্থ্য অধিকার ফেরামের সমন্বয় সভা এবং বিকেলে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’— এই প্রতিপাদ্যে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টি করাই জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরামের লক্ষ্য। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।