ভারতের
রাজধানী দিল্লিতে বিক্ষোভ-সমাবেশের নির্ধারিত স্থান হিসেবে আর থাকছে না
জন্তর মন্তর। এর পরিবর্তে বিক্ষোভ
ও অবস্থান কর্মসূচির জন্য তিনটি নতুন স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। নতুন স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। আজ ভারতীয় সংবাদমাধ্যম
এনডিটিভির এক প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে নির্দেশনা
জারি করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, এত দিন নির্ধারিত
বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত জন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে নতুন
তিনটি স্থানকে বিক্ষোভ ও সমাবেশের জন্য
নির্ধারণ করা হয়েছে।