পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে রোববার ১১ অক্টোবর দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন আইজিপি। এ বছর প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। আইজিপি বলেন, দুর্গাপূজা ঘিরে পুলিশ প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোন মহল বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি এ ক্ষেত্রে কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। আইজিপি দুর্গাপূজার আনন্দঘন পরিবেশ নিশ্চিত করার জন্য সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজা নিরাপদে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে। সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, এসআরইউর অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ প্রমুখ।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোস্তারির রেকর্ড গড়া সেঞ্চুরি
Printed on: October 11, 2026
October 11, 2026
জাতীয়
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 11, 2026
চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
Oct 11, 2026
জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
Oct 11, 2026
দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন
Oct 11, 2026