দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং আসন্ন রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তবে বাড়তি চাহিদা, পরিবহন ব্যয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি এবং সরবরাহব্যবস্থায় সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। আজ চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, রমজানে খাদ্যপণ্যের সম্ভাব্য চাহিদা নিরূপণ, আমদানি ও অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সরবরাহব্যবস্থার প্রতিবন্ধকতা দ্রুত দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।