ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটির জরুরি অবতরণের কারণে ঢাকায় প্লেন ওঠানামা বন্ধ রয়েছে। শনিবার ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে বলে জানা গেছে। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই । উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান পাইলট।জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাস এবং বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল। এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026