বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ১৬৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা: থাকবে আইপি ক্যামেরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি গোমস্তাপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনর গাড়ি ক্ষতিগ্রস্ত হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
Printed on: October 07, 2026
October 07, 2026
জাতীয়
জাতীয়

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Published: October 07, 2026 at 11:15 AM
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে। বুধবার ৭ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২ , চট্টগ্রামে ২৭৩ , বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুরে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন।