মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 06, 2026
October 06, 2026
খেলাধুলা
খেলাধুলা

মেসির বিদায়ের ম্যাচে প্রতিপক্ষ বেনিন

Published: October 06, 2026 at 12:20 PM
মেসির বিদায়ের ম্যাচে প্রতিপক্ষ বেনিন

বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল—লিওনেল মেসির জন্য যেন এক সৌভাগ্যের মাঠ। আর্জেন্টাইন মহাতারকা এই স্টেডিয়ামে কখনো হারের মুখ দেখেননি। আর সেই মাঠেই আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন তিনি।

আগামীকাল বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ।

মনুমেন্টালে মেসির অপরাজিত রেকর্ড

এখন পর্যন্ত মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে ২২টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর ৬টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। অর্থাৎ এই মাঠে মেসির কোনো ম্যাচেই হারেনি আর্জেন্টিনা।

শুধু অপরাজিত থাকার রেকর্ডই নয়, আর্জেন্টিনার মাটিতে মেসি যেসব স্টেডিয়ামে খেলেছেন, সেগুলোর মধ্যে মনুমেন্টালেই তার গোলের সংখ্যা সবচেয়ে বেশি।

এই মাঠে বলিভিয়ার বিপক্ষে দুটি হ্যাটট্রিক করেছেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষেও রয়েছে তার একটি জোড়া গোল।

বিদায়ের ম্যাচে প্রতিপক্ষ বেনিন

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৩তম অবস্থানে থাকা দলটির বিপক্ষে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক।

যে মাঠে দীর্ঘ ক্যারিয়ারে একবারও হারেননি, সেই মনুমেন্টালেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। বিদায়ের ম্যাচটিও জয় দিয়ে রাঙাতে পারবেন কি না—এখন সেটিই দেখার অপেক্ষা আর্জেন্টাইন সমর্থকদের।