দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ৬০ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। একই সময়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০২ জনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
নাচোলে অনুদানের চেক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
যারা মাঠে কাজ করেন তারাই প্রয়াসের ভিত : ত্রৈমাসিক সভায় হাসিব হোসেন
চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিবগঞ্জে প্রবাস ফেরৎ ব্যক্তিকে পিটিয়ে হত্যা
দেশে ডেঙ্গুতে আরো ৯ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ২৭০
নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব বলেছেন মন্ত্রী
দেশের বাজারে কমছে স্বর্ণের দাম
সর্বশেষ খবর
নাচোলে অনুদানের চেক বিতরণ
Oct 05, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 05, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
Oct 05, 2026