সারা
দেশে গত ২৪ ঘণ্টায়
হাম উপসর্গে ৮ জনের মৃত্যু
হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫২
জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গে
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১২২
জন। এর মধ্যে নিশ্চিত
হামে ১০২ জন ও হামের
উপসর্গ নিয়ে ১ হাজার ২০
জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়
১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট
সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫
হাজার ১৯৭ জনে। এ ছাড়া গত
২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৩ জন। এ
নিয়ে এ পর্যন্ত নিশ্চিত
হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬
জনে।