বাংলাদেশকে
একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে রাজধানীর
একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ
আয়োজিত বে অফ বেঙ্গল
কনভারসেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ডসহ অন্যান্য কার্ডের সমন্বয়ে একটি ইউনিভার্সেল কার্ড প্রত্যেক নাগরিককে দিতে চায়। তরুণদের যোগ্য করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা, বাকস্বাধীনতাও নিশ্চিত করছে সরকার।