কঠোর
নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ বেলা ১২টা
২০ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহরটি সফলভাবে প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করে। এর আগে গতকাল
রাত ১১টা ৪৫ মিনিটের দিকে
রাশিয়া থেকে তেজস্ক্রিয় জ্বালানিবাহী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে আজ সকাল ৭টা
১৫ মিনিটে সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় সড়কপথে ঢাকা থেকে যাত্রা শুরু করে বহরটি।