প্রজননের
ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে
পরিবারকে ১ হাজার ৬৫৭
মেট্রিক টন চাল বরাদ্দ
দিয়েছে সরকার। দেশের ৩৮ জেলার ১৬৮টি
উপজেলার ৬ লাখ ৪৬
হাজার ২৯০টি জেলে পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এসব চাল বরাদ্দ দেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের
মৎস্য-২ শাখা থেকে
গত ২৮ সেপ্টেম্বর জারি
করা এক সরকারি আদেশে
এ বরাদ্দ দেওয়া হয়। এতে পরিবারপ্রতি ২৫ কেজি করে
চাল দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ইলিশের
প্রধান প্রজনন মৌসুমে ৬ অক্টোবর থেকে
২৭ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ
আহরণে বিরত থাকবেন সংশ্লিষ্ট জেলেরা।