শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১২৪২

Published: October 02, 2026 at 12:41 PM
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১২৪২

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে,  সবমিলিয়ে দেশজুড়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে, ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে ও মোট ২১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ও মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।