দেশের
সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও
কম খরচে উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয়
ঘটাতে হবে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান। আজ ঢাকার মিরপুরে
বিসিআইসি কলেজ ক্যাম্পাসে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের সম্পদ ও সক্ষমতার যথাযথ
ব্যবহার নিশ্চিত করাই উৎপাদনশীলতা বৃদ্ধির মূল লক্ষ্য বলেও জানান তিনি।