বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
জাতীয়
জাতীয়

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদন নয়

Published: October 01, 2026 at 01:27 PM
৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদন নয়

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবরের পর আর গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন গ্রহণ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের পর বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।