শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 16, 2026
জাতীয়
জাতীয়

হাম উপসর্গে আরও দুই মৃত্যু হাসপাতালে ৮৫২

Published: May 16, 2026 at 11:04 AM
হাম উপসর্গে আরও দুই মৃত্যু হাসপাতালে ৮৫২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৬১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫২টি শিশু। শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১ হাজার ২৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা সাত হাজার ৫২৪ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৬৪৫টি শিশু।


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশু মারা গেছে। জানা গেছে তাদের বাড়ি সিলেটে এবং দুইজনের বয়স এক বছরের নিচে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৭৪ ও এর উপসর্গ নিয়ে ৩৭৯টি শিশুর মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৭২ জন)। এরপরই রয়েছে বরিশাল (১২৯ জন) ও চট্টগ্রাম (১৬৭ জন)। গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- ঢাকায় ৪৭২, রাজশাহীতে ৩৭, বরিশালে ১২৯, চট্টগ্রামে ১৬৭, ময়মনসিংহে ৪৪, সিলেটে ৫৫, খুলনায় ৫৫ ও রংপুরে দুইটি শিশু হামে আক্রান্ত হয়েছে। গত সোমবার (৪ মে) হাম ও উপসর্গে একদিনে ১৭টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।