দেশের মেয়েদের ডিগ্রি বা স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচ সরকার বহন করবে। পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (১৬ মে) শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার কাজ করছে। ডিগ্রি পর্যন্ত তাদের পড়াশোনার খরচ ফ্রি করা হবে। যারা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থাও থাকবে। এজন্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেচ সুবিধা বৃদ্ধি পায় এবং কোথাও খাদ্যঘাটতি তৈরি না হয়। এটি শুধু একটি খাল খনন কর্মসূচি নয়, বরং কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি বৃহৎ পরিকল্পনার অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতায় আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে। জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 16, 2026
জাতীয়
ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি ভালো ফলাফলে উপবৃত্তি প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026