মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি; পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
Printed on: September 29, 2026
September 29, 2026
জাতীয়
জাতীয়

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Published: September 29, 2026 at 12:31 PM
দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

 দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫১৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন।