দেশের
সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার
বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি
পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা
বিভাগের চিঠির পর আজ এ
নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা, ২০২৫-এর প্রদত্ত ক্ষমতাবলে
দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার
ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি
পুনর্গঠন করতে হবে। এ লক্ষ্যে দ্রুত
অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে কমিটি গঠন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।