রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
September 29, 2026
জাতীয়
জাতীয়

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা অন্য খাতে ব্যয় নয়

Published: September 29, 2026 at 12:30 PM
শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা অন্য খাতে ব্যয় নয়


শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা নির্ধারিত খাতের বাইরে খরচ না করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ খাত পরিবর্তন করে ব্যয় না করার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে সরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাতেই ব্যয়ের বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হয়।