শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 16, 2026
জাতীয়
জাতীয়

শাহজালালে শেয়ালের খপ্পড়ে ইন্ডিগো এয়ারলাইন্স ভিডিও ভাইরাল

Published: May 16, 2026 at 10:09 AM
শাহজালালে শেয়ালের খপ্পড়ে ইন্ডিগো এয়ারলাইন্স ভিডিও ভাইরাল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর অপ্রত্যাশিতভাবে শেয়ালের ‘খপ্পড়ে’ পড়ে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ট্যাক্সিওয়ে দিয়ে টার্মিনালের দিকে যাওয়ার সময় রানওয়ে এলাকায় একটি শেয়াল দেখতে পেয়ে উড়োজাহাজ থামিয়ে দেন পাইলট। পরে কন্ট্রোল টাওয়ারের কাছে সহায়তা চান তিনি। তবে টাওয়ার থেকে লোক পাঠানো হলেও শেয়ালটি খুঁজে পাওয়া যায়নি। কয়েক মিনিট অপেক্ষার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি আবার টার্মিনালের উদ্দেশে যাত্রা শুরু করে। ঘটনার পুরো দৃশ্য ক্যামেরাবন্দি করেন এক প্লেন স্পটার। পরে রাতে ‘রয়েল বেঙ্গল এভিয়েশন’ নামের একটি ফেসবুক পেজে ইন্ডিগোর ওই ফ্লাইটের ভিডিও প্রকাশ করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ওই ঘটনাটি বুধবারের (১৩ মে)। সব মিলিয়ে মিনিটখানেক আটকে ছিল ফ্লাইটটি। রয়েল বেঙ্গল এভিয়েশনের পেজে আপলোড করা শাহজালাল বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ইন্ডিগোর ককপিটের কথোপকথনও ওই ভিডিওতে শোনা যায়।


ককপিট: স্যার উড়োজাহাজের ডান পাশে ৩০ ফুট দূরে ঘাসের মধ্যে একটি শিয়াল দেখতে পাচ্ছি। আমরা হোল্ড (অপেক্ষা) করছি। সেটাকে সরিয়ে দিলে আমরা ট্যাক্সি (ভূমিতে গড়িয়ে চলা) করবো।


টাওয়ার: এই পরিস্থিতিতে আমরা কাউকে পাঠাচ্ছি, আপনারা অপেক্ষমাণ থাকুন।


কিছুক্ষণ পরে ককপিট: আরেকটি শিয়াল বাম থেকে ডানে গেল। এখন দুটো শিয়াল উড়োজাহাজের ১০০ ফিট সামনে অবস্থান করছে।


টাওয়ার: আমরা এর মধ্যেই দুজন লোককে একটি গাড়িসহ পাঠিয়েছি। তারা যে কোনো মুহূর্তে সেখানে পৌঁছে যাবে। এর কিছুক্ষণ পরেই একটি কালো পিকআপ সেখানে যেতে দেখা যায়। এরপর টাওয়ার থেকে সাহায্যের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়। তখন ককপিট থেকে বলা হয়, ‌‘শিয়ালগুলো ওই গাড়িটা থেকে থ্রিও ক্লক (৯০ ডিগ্রি কৌনিক দুরত্ব) অবস্থানে আনুমানিক ৫০ ফিট দূরত্বে ঘাসের মধ্যে লুকিয়ে আছে। আমার মনে হয় সেখানে একটা গর্ত আছে।এরপর গাড়িতে আসা লোকেরা উড়োজাহাজটির সামনে থেকে একটি সবুজ রঙের পলিথিন কুড়িয়ে হাতে নিয়ে সেটি দেখিয়ে ককপিটের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় টাওয়ার থেকে বলা হয়, ‘সাহায্যে যাওয়া ব্যক্তিরা বলছেন তারা উড়োজাহাজের ডান পাশে কেবল একটি পলিথিন পেয়েছেন। এখন কী আপনারা ট্যাক্সি করতে প্রস্তুত। তারপর ককপিট থেকে সম্মতিসূচক বার্তা দেওয়া হয়।