স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। রোববার ২৭ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাস নিয়েও আলোচনা হয়। বৈঠকে সিঙ্গাপুরের প্রতিনিধি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি সহায়তার বিষয়ে দেশটির আগ্রহের কথা জানান। মিচেল লি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে শিগগির বাংলাদেশে সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ সম্পন্ন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এছাড়া উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সিঙ্গাপুর মিশন প্রধানের উত্তরসূরি ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুৎ খাতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
শিবগঞ্জে মাছ চাষের হাউসে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
ড্র নিয়ে আক্ষেপ পানামা কোচের
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া অধিনায়ক
ঘূর্ণিঝড়-বন্যা নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬
Printed on: September 27, 2026
September 27, 2026
জাতীয়
সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
Sep 27, 2026
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
Sep 27, 2026