পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে অনলাইনে ভিড় চরমে। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই রেলওয়ের অনলাইন প্লাটফর্মে ১ কোটি ২৭ লাখ হিট রেকর্ড করা হয়েছে। দুপুরের মধ্যেই প্রায় সব আসন শেষ হয়ে যায়। রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে এই অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। আজ সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসন বিক্রি হয়ে যায়। ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর ও খুলনাগামী সব ট্রেনের টিকিট শেষ। রেলওয়ের তথ্যানুযায়ী, ২৬ মে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মোট আসন সংখ্যা ৩২ হাজার ৭২৯টি এবং সারা দেশে মোট আসন ১ লাখ ৭৪ হাজার ২৬৬টি। এর মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসন এবং সারা দেশে মোট ২৪ হাজার ২৯৩টি আসন বিক্রি হয়েছে। ঢাকা-রাজশাহী রুটের পাঁচটি, ঢাকা-পঞ্চগড় রুটের তিনটি, ঢাকা-কুড়িগ্রাম রুটের দুটি, ঢাকা-দিনাজপুর রুটের তিনটি ও ঢাকা-খুলনা রুটের তিনটি ট্রেনের সব আসন শেষ হয়ে গেছে। আজ দুপুর ২টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি। ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যে ২৩, ২৪ ও ২৫ মে’র টিকিট যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মে বিক্রি হয়েছে। শেষ দিন ২৭ মে’র টিকিট বিক্রি হবে আগামীকাল ১৭ মে। নিয়ম অনুযায়ী, প্রতিজন যাত্রী সর্বোচ্চ একবার এবং একবারে সর্বোচ্চ চারটি অগ্রিম টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন উচ্চশ্রেণি ব্যতীত মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 16, 2026
জাতীয়
রেল টিকিটের জন্য ওয়েবসাইটে আধা ঘণ্টায় সোয়া কোটি হিট
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026