হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৩৪১ শিশু। রবিবার ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ২২৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৯৫ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০১ শিশু। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২১ হাজার ২১২ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৬ হাজার ৩১০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৫৯ হাজার ৫১৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
শিরোনাম
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুৎ খাতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
শিবগঞ্জে মাছ চাষের হাউসে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
ড্র নিয়ে আক্ষেপ পানামা কোচের
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া অধিনায়ক
ঘূর্ণিঝড়-বন্যা নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
Sep 27, 2026
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
Sep 27, 2026