শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 26, 2026
September 26, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩ হাসপাতালে ভর্তি ১৪৩২

Published: September 26, 2026 at 11:09 AM
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩ হাসপাতালে ভর্তি ১৪৩২

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের। শনিবার ২৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৪৩২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৭৬ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৬ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ২৪১ জন, ময়মনসিংহ বিভাগের ১১২ জন, রংপুর বিভাগের ৫৩ জন এবং রাজশাহী বিভাগের ৫৭ জন রোগী রয়েছেন।