দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৭ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৬৪ শিশু। শনিবার ২৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৯৮০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮৬ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০১ শিশু। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৯৯ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৫ হাজার ১৫৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৫৮ হাজার ৫৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত
৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে
গরমে স্বস্তি বৃষ্টিতেও স্টাইল! পুজোর সাজে থাকুন নজরকাড়া
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
গোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত
Sep 26, 2026
৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড
Sep 26, 2026
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
Sep 26, 2026