দেশের ওপর থেকে কাটতে শুরু করেছে স্থল নিম্নচাপের প্রভাব। এর ফলে আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি কম হতে পারে, যার প্রভাবে কিছুটা বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামন্য কমতে পারে। বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত
৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে
গরমে স্বস্তি বৃষ্টিতেও স্টাইল! পুজোর সাজে থাকুন নজরকাড়া
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
গোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত
Sep 26, 2026
৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড
Sep 26, 2026
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
Sep 26, 2026