শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদে ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ ঘণ্টা নবীন বাবু থেকে ‘ন্যাচারাল স্টার’ নানি তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না- লিখেছেন রাশমিকা নাটকের পর শেষ মুহূর্তে রায়ানের গোলে ড্র করলো মরিয়া ব্রাজিল সাত দিনের মধ্যে পুনরায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের কড়াকড়ির মধ্যেও জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া অভিনয়, গান আর স্টাইলিশ ব্যক্তিত্বে অনন্য জাফর ইকবাল
Printed on: September 25, 2026
September 25, 2026
জাতীয়
জাতীয়

দেশের হাট-বাজার জন্য জরুরি নির্দেশনা দিয়ে সরকারের চিঠি প্রেরণ

Published: September 25, 2026 at 12:35 PM
দেশের হাট-বাজার জন্য জরুরি নির্দেশনা দিয়ে সরকারের চিঠি প্রেরণ

  

দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভিন্ন বাজারে নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ থেকে নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত জাতীয় গ্রিডে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক মূল ভবন ও আওতাধীন ভবনগুলোতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।