বাংলাদেশ
ও ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করতে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নিউইয়র্কে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের ফাঁকে বাংলাদেশ এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক
সই হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্রমন্ত্রী
এস এম সোবার্স এমপি
নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।