দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমেছে। এ নিয়ে টানা দুই দিন কমলো স্বর্ণের দাম। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। শনিবার (১৬ মে) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৯৫ ডলার। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় কেনাবেচা হচ্ছে। এদিকে, স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত আছে। এখন ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026