রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
September 22, 2026
জাতীয়
জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

Published: September 22, 2026 at 11:27 AM
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু


সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৭ জন এবং এখন পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯২ জন এবং আজ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন। এখন পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯৮০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।