জনগুরুত্বপূর্ণ
প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম। একই সঙ্গে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনস্বার্থকে
সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ স্থানীয় সরকার
বিভাগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক
উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত অনুমোদিত ও প্রস্তাবিত নতুন
প্রকল্পের অনুমোদন ও পর্যালোচনা সংক্রান্ত
সভায় এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।